মনোহরদীতে ঈদুল আজহা উপলক্ষে ডিজিএফ’র চাল বিতরণ

মোঃ আঃ কুদ্দুস :

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সরসিংদী মনোহরদী পৌরসভার ৯টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ এর চাল ৩০.৮১০ মেট্রিক টন ৩০৮১টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্নআয়ের মানুষ।

বৃহঃপতিবার(২২মে) সকাল ১০:০০টা পৌরসভায় গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচি আওতার চাল নিতে সকাল থেকে পেীরসভা চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।

সকাল সাড়ে ১০:০০টায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যত্রমের উদ্বোধন করেন মনোহরদী পৌরসভা মেয়র ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার, এম.এ.মুহাইমিন আল জিহান বলেন,বর্তমান সরকার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। আমার মনোহরদী পৌরসভার ৯টি ওয়ার্ডে হাজার জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা মোঃ শাহ আনোয়ার (৪নং ওয়ার্ড) বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।

মনোহরদীর পৌরসভার সচিব মোঃ ইসমাইল মিয়া বলেন সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ এর পরিমান ৩০.৮১০ মেট্রিকটন৩০৮১টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like