

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর আমির, বিশিষ্ট সাংবাদিক ও মনোহরদী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর পবিত্র ঈদ-উল-আযহার পুণ্য লগ্নে দেশবাসী, প্রবাসী ভাই-বোন এবং মনোহরদী পৌরসভার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর বিস্ময়কর ত্যাগের ঘটনা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি বলেন,“আসুন, এই ঈদের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, সহমর্মিতা ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হই। ঈদের আনন্দ কেবল উৎসবের নয়, এটি একে অন্যের পাশে দাঁড়ানোর সুযোগ—এটি আমাদের বন্ধন দৃঢ় করার অনন্য উপলক্ষ।”
আসাদুজ্জামান নূর আরও বলেন, “বর্তমান বৈষম্যপূর্ণ ও সংকটময় বাস্তবতায় প্রয়োজন ত্যাগ ও মানবিকতাভিত্তিক নেতৃত্ব। ঈদ-উল-আযহার আদর্শ ধারণ করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে গড়ে উঠুক এক সুবিচারভিত্তিক সমাজ। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন।”
পরিশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে বলেন,“আল্লাহর অশেষ রহমতে আপনার ও আপনার পরিবারের জীবন হোক আনন্দময়, নিরাপদ ও কল্যাণপূর্ণ। ঈদ মোবারক।”
বৃহস্পতি বার, ০৫ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









