সাবেক পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু জনতার হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাং কুলকান্দি বাজারে আজ সন্ধ্যায় সাবেক পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে আগের নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে জনমনে ক্ষোভ বিরাজ করছিল। আজ তিনি বাজারে অবস্থান করছিলেন এমন খবরে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে এবং কিছু সময় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরু খান নামে পরিচিত এই সাবেক চেয়ারম্যানের কয়েক বছর আগে একটি আন্তর্জাতিক শ্রমবাজারে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। এ সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “সাইফুল ইসলাম খান বীরুকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা গিয়ে তাকে হেফাজতে নিই। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতি বার, ০৫ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like