

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৬ জুন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং সম্প্রতি ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও চরের পরিবারগুলোর পাশে দাঁড়াতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ-এর উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় ৭৮টি গরু কোরবানি করে করা হচ্ছে।
আগামীকাল শনিবার দুপুরে প্রায় ৫ হাজারপরিবারের মাঝে এসব মাংস বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মুল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিবৃন্দ। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবেই বিধি অনুসরণ করে পরিচালিত হবে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানাই। কুড়িগ্রামকে এগিয়ে নিতে সবারই আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত বলে জানান তিনি।
শুক্র বার, ০৬ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











