নাটোরের লালপুর উপজেলায় ধারালো অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের লালপুরের একটি গ্রামে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের মুখে হাবিল প্রমাণিক (৩৫) নামে এক যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(০৫ জুন ২০২৫খ্রিঃ) রাত প্রায় পৌনে ৮টার সময় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ হাবিল প্রামাণিক নান্দ গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র ।একটি বিশস্ত স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দেলুয়া মোড় থেকে নান্দ গ্রামে রাত করে বাড়ী ফিরছিলো।হটাৎ রাস্তার মধ্যে মাঠের ভেতরে একটি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা ৩ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথ আটকে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে জানা যায়। অস্ত্রের ভয় দেখিয়ে তারা হাবিলকে প্রামাণিক কে জিম্মি করে তার কালো রঙের ৮০ সিসি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত দেলুয়ার দিকে পালিয়ে চলে যায়।

শুক্র বার, ০৬ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like