

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আবু তাহের (৬০) নামের একবৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। শনিবার (০৭ মে) রাতে বাড়ির উত্তর পার্শ্বের চালতা গাছের সাথে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, অন্যান্য দিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) এর ঘুম ভাংলে তিনি দেখেন তার স্বামী তার পাশে নেই। তখন ঘর থেকে বের হয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে দেখতে পান, বাড়ির উত্তর পাশে চালতা গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছেন তার স্বামী। পরবর্তিতে তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
নিহতের আত্মীয় মজিবুর রহমান জানান, আবু তাহের দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিলো। রাতে উনার স্ত্রীর ডাক-চিৎকারে গিয়ে দেখি চালতা গাছের সাথে ঝুলে আছে মরদেহ। পরে পুলিশ কে খবর দিলে, পরবর্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
রোববার, ০৮ জুন ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











