ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠক বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাইলফলক : হুমায়ুন কবির বেপারি

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ‘লন্ডনের লবি হোটেলের বৈঠক’কে স্বাগত জানিয়ে, এই বৈঠক’কে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারি।

তিনি বলেন, রাজনীতি ও দেশপ্রেম এক সাথে না চললে দেশের শান্তি শৃঙ্খলা কখনো বজায় রাখা সম্ভব নয়। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান শান্তির জন্য ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখবে।

হুমায়ুন বেপারী আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ আশা করে আগামী ফেব্রুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পারবে। দেশে পূর্ণ গণতন্ত্র ফিরে আসছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। সন্ত্রাস -চাঁদাবাজ ও দুর্নীতি বন্ধ হবে।

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শিশুরা যখন কথা বলতে শিখে তখনও তারা যেখানে -সেখানে প্রস্রাব করে। অতএব এনসিপির নেতাদের মনে রাখা ভাল গণ-অভ্যুত্থানের কারণে একটু সুযোগ পেয়েছো বলে রাজনীতি নিয়ে নোংরা খেলা যাবে না। মনে রাখতে হবে বিএনপির ইতিহাস গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য রক্ত দেওয়ার ইতিহাস।

তিনি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy