

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
যেদিকে তাকানো যায় শুধু কাঁদা আর খানা-খন্দ। রাস্তা নয় যেনো ধান খেতে পরিনত হয়েছে সংস্কারাধীন রাস্তাটি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে মুন্সিপাড়া (ভাদুয়া) পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা রাস্তাটি ৮মাস পূর থেকে সংস্কারের জন্য খোদাই করা হলেও ২মাস ধরে কোন কাজ করছেন না সংশ্লিষ্ট ঠিকাদার।

ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসীনতার কারনে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তাটি যেনো মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। রাস্তার সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে, রোববার (১৫ জুন) বিকেলে ঘন্টাব্যাপি মানববন্ধন করছে ওই এলাকার সর্বস্তরের হাজারো জনগন।
মানববন্ধনে মাদরাসা শিক্ষক মুফতী হারুনুর রশীদ খান বলেন, দুর্গাপুর শহরে যাওয়ার একমাত্র রাস্তাটি এখন খানাখন্দে পরিনত হয়েছে। কোন রুগী নিয়ে যেতে পারছিনা হাসপাতালে। রাস্তার পাশদিয়ে হেটে যাওয়ারও উপক্রম নেই। সামনে বর্ষা মৌসুম, দ্রুত রাস্তার কাজ বাস্তাবায়ন করা না হলে চরম সমস্যায় পড়তে হবে আমাদের।
ভাদুয়া বাজারের ধান ব্যবসায়ী বাদল সরকার বলেন, বাজারে ধান ১২শত টাকা মন। রাস্তা ভালো না থাকায় বাড়িতে বসে বিক্রি করতে হচ্ছে ৮শ টাকা মন। আমাদের এই ক্ষতি কে পুরণ করবে। সামনে জমিতে ধান রোপন করার সাহস পাচ্ছিনা। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে দুর্গাপুর ঘেড়াও করবো।
ডাঃ আক্তারুজ্জামান দুলাল বলেন, প্রসুতি মায়েদের চেকআপ, রক্ত পরীক্ষা সহ গুরুত্বপুর্ন ঔষধের একমাত্র মাধ্যম দুর্গাপুর উপজেলা শহর। এই রাস্তার জন্য জরুরি চিকিৎসা সেবা এখন আমাদের দুঃস্বপ্নে পরিনত হয়েছে। গুরুত্বপুর্ন এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সামান্য কাজ করে ফেলে রেখেছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে পুরো কাঁদায় পরিনত হয়েছে। যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় হেটেই যেতে হয় আমাদের তাতেও পিচ্চিল খেয়ে পরে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রাস্তাটি দ্রুত সংস্কার দাবী জানাই।
মাদরাসার প্রিন্সিপাল মুফতী জিয়াউর রহমান বলেন, অত্র এলাকায় ৪টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয় ও দাওরায়ে (স্নাতক) পর্যায়ের মাদরাসা রয়েছে ৩টি। রাস্তা ভালো না থাকার কারনে শিক্ষার্থীরা মাদরাসা ও স্কুলে যেতে পারছেনা। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই রাস্তা সংস্কার না করা হলে অনেক শিক্ষার্থীদের ঘরে বসে থাকতে হবে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাই।
মানববন্ধনে অন্যদের মাঝে বক্তব্য করেন, অটোরিকশা চালক হারুনুর রশীদ, বাইক চালক মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক আব্দুল হাকিম, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী মাহমুদ হাসান, মাওলানা এখলাস উদ্দিন, স্বাস্থ্যকর্মী আমিনুল হক প্রমুখ।
রাস্তা সংস্কার নিয়ে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, প্রায় আট কোটি টাকা ব্যায়ে কৃষ্ণপুর থেকে মুন্সিপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে তিন ভাগ থেকে দুই ভাগের বেশি রাস্তাই খোদাই করা হয়েছে। কাজ দ্রুত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ঠিকাদারকে চিঠি দিয়েছি। বালু জটিলতা দেখা দেয়ায় কাজটি বন্ধ রয়েছে। কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোম বার, ১৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








