কুড়িগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৭ জুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তারা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তারা জানান, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে বলে, বাবা হয়ে আপনি কিভাবে আমার সাথে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো, তবে আমার সাথে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই।

এবিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।

মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy