লালপুরে আইসক্রিম ফ্যাক্টরিতে ভেজালবিরোধী অভিযান : ঘনচিনি মিশিয়ে বাজারজাত, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহ্ জালাল প্রামাণিক মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি

লালপুরে ঘনচিনি মিশিয়ে বাজারজাত করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ উপজেলার অমৃতপুর বাজারে ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও ভুয়া লেবেল ব্যবহার করে বাজারজাত করায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রিঃ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা হয়েছে নাজমুল সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর নাজমুল ইসলাম (২৯), পিতা: ইছার উদ্দিন, অমৃতপুর বাজার স্কুলসংলগ্ন এলাকায় এ কারখানা পরিচালনা করছিলেন।

অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক সোডিয়াম সাইক্লোমেট (ঘনচিনি) মিশিয়ে আইসবার তৈরি করে আসছিল। এ ছাড়া তারা আইসক্রিমের মোড়কে ভুল ও বিভ্রান্তিকর লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল, যা ভোক্তার প্রতারিত হওয়ার শামিল।

এ ধরনের অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি চৌকস দল।

অভিযান শেষে সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, *“ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই ভেজাল বা প্রতারণামূলক পণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।”

মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy