মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধা-ক্কা-য় নাহিদ হােসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত নাহিদ জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের বাবলু হােসেনের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এতিমখানার নিকট এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাহিদসহ তার কয়েকজন বন্ধু মিলে আলগামন গাড়ী (ইঞ্জিন চালিত যানবাহন) চড়ে একই উপজেলার সাহারবাটী গ্রামে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে মালবাহী একটি ট্রাকের সাথে আলগামন গাড়ীটির ধা-ক্কা লাগে। ওই ধা-ক্কা-য় নাহিদ আলগামন গাড়ী থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

বুধ বার, ১৮ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy