তালা কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা সরকারী কলেজের ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। রবিবার (২২ জুন) সকালে তালা সরকারী কলেজ চত্বরে নবগঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিল শেষে ১৯৯৪ সালে তালা সরকারি কলেজ চত্বরে ঘাতকদের আঘাতে তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম,খলিল নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাফর ইকবাল,জালালপুর ইউনিয়ন ছাত্রনেতা নাঈম ইসলাম, তালা সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা সৌরভ, রুদ্র, আকাশ,রাসেল, রায়হান, মুন্না, আশিক, আরিফ, বাঁধন, শাফিউল্লাহ প্রমুখ।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা।

 

রোব বার, ২২ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy