নীরব ছন্দে লিখে যাচ্ছেন বিপুল চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক:

বিপুল চন্দ্র রায় একজন তরুণ কবি, লেখক এবং সাহিত্যিক। সাহিত্যাঙ্গনের নিবেদিত একটি নাম কবি বিপুল চন্দ্র রায়। তাঁর জন্ম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট গ্রামে। বাবা মৃত্যু রজনী কান্ত রায় ও মা যশোদা রাণী রায়। ছোট ভাই ণিপুণ চন্দ্র রায়।

তাঁর দাদুশ্রী নগেন দেওয়ানী এক জন সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী। ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাশ করেন। ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। উলিপুর সরকারি ডিগ্রি কলেজ,কুড়িগ্রাম থেকে এইচএসসি পাশ করেন। বর্তমান সাভার সরকারি কলেজ,ঢাকা ডিগ্রি (বিএসএস) বিভাগে অধ্যয়ন করছেন।

এই দেশ মা মাটি প্রকৃতি ভীষণ ভাবে তাকে আবিষ্ট করে। দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে জড়িত। বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকা, সাহিত্য পত্রিকা, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ও অনলাইন পত্রিকায় নিয়মিত লিখে আসছেন ছড়া, কবিতা গল্প।

তাঁর কবিতার বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ, যার মধ্যে জীবনবোধ, দেশাত্মবোধ, প্রকৃতি, প্রেম, বিরহ, ধর্মীয় চেতনা, প্রতিবাদ ও মানবতাবাদ উল্লেখযোগ্য। তাঁর লেখায় সমসাময়িক ঘটনা, সমাজের অবস্থা, বিদ্রোহ এবং দেশের প্রতি ভালোবাসাও ফুটে ওঠে। বর্তমান সমসাময়িক লেখকের মধ্যে তিনিও একজন। তিনি নিজের স্বকীয়তায় অবস্থান করে নিয়েছেন সাহিত্যাঙ্গনে।

তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: অমর কবিতা; বেদনার অশ্রুজল; জীবন নদীর মোহনা; এছাড়াও, তিনি ‘অমৃত স্মৃতি’ নামক একটি যৌথ কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন।

সাহিত্যিক কর্মকাণ্ডের পাশাপাশি কবি বিপুল চন্দ্র রায় বিভিন্ন সামাজিক সংগঠনেও কাজ করছেন, যা রাজারহাট উপজেলার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত।

রোব বার, ২২ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy