সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা :
সাতক্ষীরায় এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে । মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের আবুল হাসানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার একটি ফার্মেসির দোকান রয়েছে।

জানা গেছে, চোরেরা বাড়ির ছাদে উঠে সিঁড়ি ঘরের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেকের পাতাসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান, তিনি ফজরের নামাজ পড়তে ঘুম থক উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা। প্রাথমিকভাবে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খবর পেয়ে সকালে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযাগ করতে বলা হয়েছে।

এদিক, বেলা বাড়ার সাথে অচেতন হয়ে পড়েন আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম জানান, আমার ভাই আবুল হাসান ও ভাবী মর্জিনা খাতুন সকাল পর্যন্ত সুস্থ থাকলেও পরে অচেতন হয়ে পড়েন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় থানায় অভিযাগ দাখিলের প্রস্তুতি চলছে।

মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy