

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা থেকে :
গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছয়ঘড়িয়া এলাকার প্রধান চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চলাচলের অযোগ্য এই রাস্তাটি নিয়ে এলাকাবাসী একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রাস্তাটির খারাপ অবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা পানি জমে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
বারবার দাবি জানিয়েও কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ হয়ে পড়েন এলাকাবাসী। অবশেষে নিজেদের উদ্যোগে এবং স্থানীয়ভাবে চাঁদা সংগ্রহ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা। এতে ইতোমধ্যেই অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, “সরকারি উদ্যোগ না থাকলেও আমরা নিজেরা মিলে রাস্তাটি চলাচল উপযোগী করার চেষ্টা করছি। কেউ সহযোগিতা করতে চাইলে সানন্দে গ্রহণ করা হবে। এটি আমাদের সবার রাস্তা, তাই সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র ভরসা।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসী আবারও আহ্বান জানিয়েছেন।
বুধ বার, ২৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








