কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে মাদক বিরোধী র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মাদক বিরোধী র্যালী শেষে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান তিনি। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম কুদরাত-এ-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বিজিবি প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন সহ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত ৬ মাসে ইয়াবা, স্ক্রাফ, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় নিয়মিত মামলা-৯৭টি, জিডি মামলা-২টি, মোবাইল কোর্ট মামলা-৭০টি সহ মোট ১৬৭টি মামলায় ১৮২ জন আসামিকে আটক করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু জানান, বিষয়টি খুবই উদ্বেগজনক! মাদক নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যে কোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy