দুর্গাপুরে বিএনপির জমজমাট সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভুইয়া কে উপজেলা বিএনপি‘র সভাপতি ও মো. আব্দুল আওয়াল কে সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান ফরিদ কে পৌর বিএনপি‘র সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি‘র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা বিএনপি‘র নব-নিবাচিত সভাপতি জহিরুল আলম ভুইয়া।

উল্লেখ্য: ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি‘র কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন মো. হারেজ গণি। এ সম্মেলনে বিএনপি সমর্থিত মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।

আনিসুল হক সুমন/প্রিয় সময়

শনিবার, ২৮ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy