মুরাদনগরের ধর্ষণ কাণ্ড: চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া চার আসামির সাত দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ সুমন (২২), রমজান (২৩), মো. আরিফ (২৪), মো. অনিক (২২) আসামিরা সবাই মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সাদেকুর রহমান।

এর আগে, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এসময় গ্রেফতার সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এঘটনার ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমান পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy