

মিজানুর রহমান রানা
স্তাবক রাজ্যে নিজেকেই দিই পরামর্শ,
যখন মানবতা হারায় শূন্যতার অসহায় স্পর্শ।
রাস্তায় হোলিখেলা, জীবন যেন ব্যয়বহুল ত্যাগ,
শুদ্ধতার পরিমণ্ডলে উলঙ্গ নৃত্যে শতবারের ব্যাঘ।

সযত্নে ঢেকে রাখি হৃদয়ের রুদ্ধ দরোজা,
কুয়োর ব্যাঙ কুয়োতেই নাচে—ধ্বংসের মহোজ্জা।
খুঁজে নিও, জীবন মানেই নয় হুইস্কির এক পেগ,
নাস্তিকতার চেতনায় বাঁধে আশ্বিনের মেঘ।
‘খোদা নেই’—চিৎকারে ভরে তাদের জাগরণ,
তবু খোদার রাজ্যেই চলে তাদের বসতী অনুপম।
প্রতিদিন খায় স্রষ্টার দেওয়া জল-ভাত,
ঢাকঢোলে বাজে অন্যের কীর্তনাদ।
বাড়াবাড়ির নেশা—হরতাল, অবরোধ, কুয়াশা,
চিন্তার কুটিলতা—মনে নেই একটুও আশ্বাসা।
হায়, বাবাহীন নির্বোধ, এলো এ সংসারে কেমনে?
কি পাথেয় নিয়ে যাবে তুমি মৃত্যুর সীমানে?
যে বিজ্ঞান বানালো আগুন, বানালো জল,
সেই বিজ্ঞানের পূজায় তোরা জড়ো করিস চেতনের দল।
খোদা নেই?—কে বলে! সে তো মনের পর্দায় রয়ে,
পৃথিবী চালায় সে—নীরব সুরে, দৃশ্য হয় নয়ে।
কে গড়েছে তোর নয়ন, হাত-পা এমন নিখুঁত রূপে?
কে জড়িয়েছে তোর রক্ত-মাংস শিরা-উপশিরায় স্নেহেরূপে?
কে দিয়েছে প্রাণ, শরীরের উষ্ণ দোলায়?
কে দিয়েছে কণ্ঠ, যে শব্দের ভাষা বোলায়?
শেষে কে করবে তোকে মাটির কবরে খণ্ড-বিচূর্ণ করে,
জীবন কি শুধুই পথ? নাকি মহাজীবনের দ্বারে?
রচনাকাল : ০৪.০৭.২০২১ খ্রি.
প্রকাশ : শুক্র বার, ১১ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











