দোহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫৪ তম উপশাখার উদ্বোধন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সি ৫৪তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলার এল এ কমপ্লেক্স ডাকবাংলো রোডে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এম ডি আবদুল মান্নান, ডিভিশনাল হেড, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন।

এ সময় তিনি বলেন,আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সব সময় ই গ্রাহকসেবার মান উন্নয়নে, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে বন্ধপরিকর।এই নতুন শাখার মাধ্যমে আমরা এই এলাকার সাধারণ, ব্যবসায়ী,কৃষক ও উদ্যোক্তাদের আরো সহজে ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবো।

সাব ব্রাঞ্চ ইনচার্জ মো: সাইফুল ইসলাম সাইফ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মির্জা হাসিবুল হালিম, রিজিওনাল হেড, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন; সেলিনা আলম, ডিপার্টমেন্ট হেড এম টি টিবি নেটওয়ার্ক এক্সপেনশন ডিপার্টমেন্ট; এবং জি এম আশরাফুল আলম, এ ভি পি হেড অফিস, এম টি বি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সহ জয়পাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ আরো অনেকে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy