বড়পুকুরিয়া কয়লা খনির মূল্য কমানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়াকে রক্ষা ও অযৌক্তিকভাবে কয়লার মূল্য হ্রাসের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের খনি শ্রমিক ঐক্য।

বক্তারা অভিযোগ করেন, বড়পুকুরিয়া কয়লা খনি শুধুমাত্র একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের আবেগ, ভালোবাসা এবং রুটি-রুজির একমাত্র উৎস। এই খনির জন্য হাজার হাজার মানুষ তাঁদের জমি, ঘরবাড়ি, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করেছেন। বর্তমানে এই খনিকে ঘিরেই গড়ে উঠেছে এলাকার অর্থনীতি অনেকেই লেবার, মালী, দোকানি, দুধ বিক্রেতা, ইটভাটা, ডাস্ট কয়লা সংগ্রহের মতো পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খনির পরিচালনা পর্ষদ এখন মূলত পিডিবির কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত, যারা আবার এই খনির একমাত্র কয়লা গ্রাহক। তারা নিজেদের স্বার্থে প্রতি টন কয়লার দাম $১৭৬ থেকে কমিয়ে $১০৪ নির্ধারণ করেছে, যা খনিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে খনিটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে এবং আদমজী পাটকলের মতো বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রতিবাদকারীদের দাবিগুলো হলো, কয়লার মূল্য কমানোর ষড়যন্ত্র বন্ধ করা, দেশীয় বাজারে কয়লা বিক্রির সুযোগ দেওয়া, খনির পরিচালনা বোর্ডে স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শ্রমিকদের মতামতের ভিত্তিতে কয়লার মূল্য নির্ধারণ, সিএসআর ফান্ড বাড়িয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা, খনি শ্রমিকদের রেশন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি।

শেষে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে এলাকাবাসী ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে খনিকে রক্ষা করা হবে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like

About the Author: priyoshomoy