

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কে লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই), বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী-কাথুলী সড়কের গাংনী উপজেলার সাহারবাটি ইবাদতখানার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাখিভ্যানযোগে ৪ জন যাত্রী গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন। পথিমধ্যে ইবাদতখানা ছাড়িয়ে অদূরে একটি লেগুনা যার নং মেহেরপুর ছ- ১১০০১৮ বিপরীত দিক থেকে গাংনী যাওয়ার পথে নিজ লেন ছেড়ে বিপরীত লেনে এসে সজোরে ধাক্কা দেয় পাখিভ্যানকে। এ ঘটনায় সাহারবাটি গ্রামের শাকিল, তার মা, একজন শিশু এবং পাখিভ্যানের চালক রফিকুল ইসলামসহ আরো একজন আ*হ*ত হয়েছে।
ঘটনায় পরপরই লেগুনার চালক ও হেলপার সুকৌশলে পালিয়েছে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে পাখিভ্যান চালকসহ অপর ২ জনের অবস্থা গুরুতর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











