

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের ১০ দফা দাবি আদায়ে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ স্মারকলিপি প্রদান করা হয়। কর্মচারীরা জানান, যুগোপযোগী নীতিমালার অভাবে তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, পর্যায়োন্নয়ন, উচ্চতর স্কেলসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।

স্মারকলিপিতে কর্মচারীরা ব্লকপদ উন্মুক্তকরণ, নতুন পদ সৃষ্টি, স্কেল কার্যকরকরণ, বৈষম্য দূরীকরণ, প্রশিক্ষণের সুযোগ, ইনক্রিমেন্ট প্রদান ও অন্যান্য দাবিগুলো তুলে ধরেন। এছাড়া ১০ কর্মদিবসের মধ্যে এসব দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ









