দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল গণসমাবেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী। এ সময় তিনিবলেন, ফিলিস্তিনসহ বিশ্বের যে সব দেশে মানবাধিকার ভুলন্ঠিত ও লঙ্ঘিত হচ্ছে, সেসব দেশে মানবাধিকার কার্যালয় স্থাপন না করে বাংলাদেশে এই কার্যালয় স্থাপনের কোন যুক্তিতা নেই। তিনি অবিলম্বে বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন কার্যক্রম বন্ধ করার আহবান জানান।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউটের সামনে থেকে এক গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। গণমিছিলে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীসহ দিনাজপুরের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লবৃন্দ অংশগ্রহণ করেন।

মোঃ আসতারুল আলম. দিনাজপুর প্রতিনিধি।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫,    ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫,    ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy