আজ সাহিত্য মঞ্চের আয়োজনে নির্বাচিত গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান

সাহিত্য ডেস্ক :

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে এবছর (২০২৫) অমর একুশে বইমেলায় চাঁদপুরের লেখকদের প্রকাশিত ১২টি গ্ৰন্থ নিয়ে ‘পাঠ পর্যালোচনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৩ আগস্ট শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি করে বারোটি বইয়ের উপর আলোচনা করবেন স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলার লেখকরা।

এর মধ্যে ১ম পর্বে কবি ইলিয়াস ফারুকীর লেখা ‘জল তিতির’ গ্ৰন্থ নিয়ে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি, কবি ও সংগঠক গাজী গিয়াস উদ্দিন, নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ নিয়ে কবি ও সাংবাদিক মামুন রশীদ, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ নিয়ে তরুণ কবি নিঝুম খান, কবি সঞ্জয় দেওয়ানের জলের ক্যালিগ্রাফি নিয়ে কবি ও‌ সংগঠক:দন্ত্যন ইসলাম, কবি ও সাংবাদিক কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ নিয়ে সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ, কবি জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ নিয়ে কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী আলোচনা করবেন। এই পর্বে সভাপতিত্ব করবেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।

২য় পর্বের ছয়টি বইয়ের মধ্যে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ নিয়ে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান, সাংবাদিক ও লেখক গাজী মুনছুর আজিজের ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে লেখক ও আবৃত্তি শিল্পী: রাজিব কুমার দাস, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ নিয়ে লেখক ও সাংবাদিক: নুরুল ইসলাম ফরহাদ, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান রানার ‘এই জনমে’ নিয়ে লেখক ও সাংবাদিক আবদুল গনি, কবি দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে কবি ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু এবং লেখক ও সাংবাদিক আরিফুল ইসলাম শান্তর মৌন বৃক্ষের রাত্রিদিন নিয়ে কবি ও সংগঠক: সুমন কুমার দত্ত আলোচনা করবেন।

পাঠ পর্যালোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। অনুষ্ঠানে চাঁদপুরের লেখক ও সাহিত্য প্রেমিকদের সবান্ধব উপস্থিতি কামনা করছেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন‌।

অনুষ্ঠান উপ-কমিটি আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান বলেন, সাহিত্য মঞ্চ সবসময় সাহিত্য নির্ভর সব ব্যতিক্রমী আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এই পাঠ পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আয়োজনটি সফল করার লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

শনিবার, ২৩ আগস্ট ২০২৫

You might like

About the Author: priyoshomoy