

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২২ আগস্ট ) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার নতুন বাজার ও কুড়িমারা ছিদ্দিকিয়া মাদরাসা মাঠে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিক, ছাত্রদলের সামিম মিয়া, তাঁতীদলের লুৎফর রহমান, আলমীগর হোসেন, হুমায়ুন আহমেদ, মামুন আকন্দ, তানবির আহমেদ, জিয়া মঞ্চের উজ্জল মিয়া।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওঃ আব্দুর রহমান। উল্লেখ্য,বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালাম গত বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার, ২৩ আগস্ট ২০২৫













