

বিশেষ প্রতিনিধি :
গত ২৪ আগস্ট ২০২৫ (রবিবার) নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা আমীর ও মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিব। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই আমরা এগিয়ে যেতে চাই। ইসলামি কল্যাণভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাকিব ও যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক।
যুব বিভাগের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে পরিবর্তন অবশ্যই আসবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”
এছাড়াও উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, থানা কার্যকরী সদস্য মো. নুরনবী, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল বারীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
শেয়ার করুন









