চাঁদপুরে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আজম খানের বাড়ীতে হামলা ও ভাংচুর

চাঁদপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খানের বসত বাড়ী, গাড়ি ভাংচুর, মোটরসাইকেল লুটসহ বাড়ীর আসবাবপত্র এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি ও ভাংচুর করার হয়েছে, ২৬ আগষ্ট দুপুরে এ ঘটনা ঘটে। এতে আজম খানের সমর্থীত ২০/২৫ জন আহত হয়, ঘটনারপর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টায় শহড়ের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফটের বিতরণও গণসংযোগ করার কথা ছিল আজম খানের, সেটা যেন আজম খান সফল করতে না পারে তার জন্য এমন হামলা ও ভাংচুর করা হয়েছে বলে আজম খান সমর্থীত নেতাকর্মীগন জানিয়েছে। এ ঘটনায় শহড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেন্দ্রীয় বিএনপির আজম খান বলেন, যাদের কাছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি নিরাপদ নয় তারা কিসের বিএনপি? আমি তো নির্বাচনী প্রচারণা করিনি, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করছি। ইউনিয়ন থেকে শুরু করে পাড়া মহল্লা সব খানেই বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চাই। আমি সব সময় বলে আসছি, আমার নেতা তারেক রহমানসহ দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই কাজ করবো। আমি কোন ব্যাক্তির বিরুদ্ধে বলিনি, আমার বাড়ী ভাংচুর করা হয়েছে, তাতে দুঃখ নেই, দুঃখ হচ্ছে, যার আর্দশকে বুকে লালন করে রাজনীতি করছি, তার ছবি ও হামলা থেকে রক্ষা পায়নি। আমি দলের চেয়ারম্যানের কাছে এর বিচার চাই। চাঁদপুর বিএনপির অবস্থা ভাল না, আমি বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার তার বিরুদ্ধে জনগনকে সচেতন করছি।

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy