

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান শুরু করেছে দোহার পৌরসভা প্রশাসক ও উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকালে, দোহার পৌরসভা, উপজেলা প্রশাসন, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাথের রাস্তা দখল করে কাঁচামাল বিক্রেতারা ব্যবসা চলাচল করছিলেন। অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ব্যবসায়ীদের জয়পাড়া তোহা বাজারে ব্যবসা পরিচালনার জন্য অনুমতি প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, এবং জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
শেয়ার করুন












