

রাজু বিশ্বাস দুর্জয় | তামাবিল, সিলেট :
আজ সকাল ১০টায় সিলেটের তামাবিল স্থল শুল্ক স্টেশনে জব্দকৃত পণ্যের নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চিহ্নিত স্মাগলিং গ্রুপ নিলামে অংশ নিতে আসা স্থানীয় ব্যবসায়ীদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতিবাদ করতে গেলে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সদস্য নুর উদ্দিন আহমদ-কে প্রকাশ্যে গণপিটুনি দেওয়া হয়।
অজ্ঞান হয়ে পড়েন তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সভাপতি মনির হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় বেঙ্গাই মিয়া নামের এক শ্রমিকও গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থাও অত্যন্ত সংকটপূর্ণ।
তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন ও পাথর আমদানিকারক গ্রুপ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সক্রিয়ভাবে কাজ করছে।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
শেয়ার করুন












