জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, মারাত্মক আহত নুরুল হক নুর

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা।

এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক ও রাশেদসহ আহত ৫ জন ঢাকা মেডিকেলে

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের চারজন ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন— গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮) উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আনিসুর রহমান (৪২) এবং পুলিশের এক সদস্য।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণঅধিকার পরিষদের নেতা ইমরান বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছোড়েন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের চারজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে গণঅধিকার পরিষদের চারজন কর্মী এবং একজন পুলিশ পরিদর্শককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy