

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারনামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১সেপ্টেম্বর সদর উপজেলার বাবুরহাটস্থ ব্র্যাকের কার্যলয়ের সামনে সকাল ১০টায় এ ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তারা বেসিক শিল্প নগরসহ আশা পাশের বিভিন্ন স্থান পরিস্কার করেন।

এসময় বক্তব্য রাখেন, ব্র্যাকের,ডিভিশনাল ম্যানেজার, রেগুলেটরি অ্যাফেয়ার্স, ব্র্যাক চট্টগ্রাম মো: নজরুল ইসলাম মজুমদার, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার, অর্থ ও হিসাব বিভাগ, ব্র্যাক, কুমিল্লা শ্যামল চক্রবর্তী, ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়ক মো: জিয়াউর রহমান, রিজিওনাল ম্যানেজার জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার সিটি প্রোগ্রাম মোঃ সেলিম মোল্লা, ব্রাকের জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন সত্যি অনেক প্রশংসনীয়, ব্র্যাক পৌর সভা, উপজেলা,ওয়ার্ড ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করে আসছে, তার জন্য আমাদের সমাজের বিভিন্ন রোগ বালাই প্রতিরোধে কাজ করছে। একটি নির্দিষ্ট স্থানে পরিচ্ছন্নতা অভিযান, যা সাধারণত জনসচেতনতা বৃদ্ধি এবং মশা-মাছির বিস্তার রোধে করা হয়। এই ধরনের অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ চাঁদপুর সদর এর আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা মাইকিং এর ব্যবস্থা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নোংরা পানি পরিষ্কার করা হয়।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন












