গল্প : তুমি একা নও

ক্ষুদীরাম দাস

ঢাকার এক পুরোনো খ্রীষ্টান পাড়া। গলির ভেতর দিয়ে হাঁটলে মাঝেমাঝে শোনা যায় পিয়ানোর সুর, কোথাও আবার কোরাসের গান ভেসে আসে। দূরে সেন্ট অ্যান্ড্রæজ চার্চের ঘণ্টা বাজছে- সন্ধ্যার প্রার্থনার ডাক!

সেই গলিরই এক কোণে, অর্ধেক নীল আর অর্ধেক সাদা রঙে রাঙানো একটি ভাড়া বাসায় থাকে টিমোথি ও তার স্ত্রী মার্থা। বাড়িটা পুরোনো; কিন্তু ঘরের ভেতরে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকে। দেয়ালে ঝুলছে একটি ক্রুশচিহ্ন, টেবিলের ওপর রাখা ছোট্ট বাইবেল।

সেদিন সন্ধ্যায় টেবিলে বসা চারজন মানুষ- টিমোথি (ত্রিশোর্ধ্ব, কর্মজীবী যুবক-চোখে দায়িত্বের ছাপ), তার স্ত্রী মার্থা (নরম স্বভাবের, কিন্তু দৃঢ়), শাশুড়ি এস্থার মেরি (অভিজ্ঞ, জীবনের ঝড়ঝাপটা পেরোনো এক নারী), আর মাসী শাশুড়ি লুসি (সোজাসাপ্টা, কখনো কখনো অতিরিক্ত কড়া স্বভাবের)।

টেবিলে ধোঁয়া ওঠা লাল চায়ের কাপ। জানলার ফাঁক দিয়ে আসা বাতাসে গির্জার ঘণ্টার আওয়াজ ঢুকে পড়ছে।
হঠাৎ লুসি মাসী নিজের চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, “শোনো টিমো, জীবনে যতো বিপদ আসুক, চেষ্টা করবা একা মোকাবেলা করতে। মনে করবা, তোমার পাশে কেউ নেই। একা চলতে শিখতে হবে।”

ঘরে যেন মুহূর্তের জন্যে নীরবতা নেমে এলো। টিমোথি চুপ করে তাকিয়ে রইলো। তার মনে যেন পুরোনো কষ্টের দরজা খুলে গেলোÑবাবাহারা দিনগুলো, মা’কে কষ্ট করতে দেখা, ভাইকে মানুষ করার সংগ্রাম।

সে গলা নামিয়ে বললো, “না মাসী, এটা ঠিক না। আপনারা ভুল সেন্টিমেন্টে কথা বলছেন। বরং বলবেন-আমরা আছি তোমার পাশে। তুমি একা নও। ভয় নেই, সাহস রাখো। এ কথাতেই ভরসা পাওয়া যায়।”

এস্থার মেরি দীর্ঘশ্বাস ফেললেন। মার্থা নিঃশব্দে স্বামীর দিকে তাকালো। কিন্তু লুসি মাসী চুপ করে গেলেন, ঠোঁট চেপে ধরলেন। ঘরের ভেতরে তখন শুধু শোনা যাচ্ছিলো দেয়ালঘড়ির টিকটিক শব্দ।

দুই
টিমোথি চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলো। দূরে চার্চ থেকে গানের আওয়াজ ভেসে আসছে- “যীশু তুমি আছো আমার সাথে…”; অথচ তার মনে হচ্ছিলো, সে যেন চরম একা। তার চোখের সামনে ভেসে উঠলো শৈশবের স্মৃতি।

ছোট্ট একটি গ্রামে জন্মেছিলো টিমোথি। বাবা ছিলেন স্কুলের শিক্ষক; কিন্তু হঠাৎ অসুখে মারা গেলেন। তখন টিমোথির বয়স মাত্র দশ। সেদিন থেকেই সংসারের ভার নেমে এলো মায়ের কাঁধে। এস্থার মেরি চাকরি নিলেন শহরের হাসপাতালে নার্স হিসেবে। সকাল থেকে রাত পর্যন্ত শিফটে কাজ করতেন, তারপরও সংসার চালাতে হিমশিম খেতেন। টিমোথি বড় ছেলে হিসেবে দায়িত্ব বুঝে নিলো। স্কুল থেকে ফিরে ছোটভাই জনকে পড়াতো, বাজারে যেতো, মায়ের সাথে রান্নায় সাহায্য করতো। পাড়ার অন্য ছেলেরা মাঠে খেলতো; কিন্তু টিমোথি সবসময় ব্যস্ত থাকতো সংসারের কাজে।

একদিন এক প্রতিবেশী তাকে বলেছিলো, “টিমো, তোমার বয়সে তো আমাদের খেলার মাঠে থাকা উচিত।”

টিমোথি শুধু হেসে বলেছিলো, “আমি না থাকলে তো মা পারবে না।” সেই থেকেই তার মনে গেঁথে গেলো-“জীবন মানেই একা কাঁধে দায়িত্ব নেয়া।” কিন্তু বিয়ের পর মার্থা এসে তাকে অন্যরকমভাবে ভাবতে শিখিয়েছে।

মার্থা প্রায়ই বলতো, “টিমো, তুমি একা নও। আমি আছি। আমরা একসাথে থাকলে সব সামলানো যায়।” এ কথাগুলো শুনে তার মনে নতুন আলো জাগৎ। কিন্তু আজ লুসি মাসীর সেই পুরোনো কঠিন দর্শন আবার তার হৃদয়কে অন্ধকারে ঠেলে দিল। সে মনে মনে বললো, “আমি কি সারাজীবন একাই লড়বো?”

তিন
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। হালকা বৃষ্টি নামছে বিকেল থেকে। ঢাকা শহরের রাস্তায় জল জমে আছে, বাস-রিকশায় কাদা ছিটে পড়ছে। টিমোথি ভিজে জামাকাপড়েই অফিস থেকে ফিরছিলো। হাতে একটা ভাঁজ করা খামÑঅফিসের নোটিশ। তাদের বহুজাতিক কোম্পানিতে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলোÑঅর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাঁটাই হবে। কিন্তু টিমোথি ভাবেনি, এতো তাড়াতাড়ি বাস্তব হবে। খামের ভেতরেই ছিলো সেই ঘোষণাÑ“ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। নামের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।”

বাড়ি ফিরেই সে সোফায় বসে রইলো। শরীর ভিজে ঠাণ্ডা লাগছিলো, তবুও সে জামা পাল্টালো না। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিলো গির্জার মাঠে কিছু ছেলে ফুটবল খেলছে, তাদের চিৎকারে ভিজে সন্ধ্যা কিছুটা প্রাণবন্ত লাগছিলো। কিন্তু টিমোথির কাছে সব যেন অন্ধকার। মার্থা রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্বামীকে ভেজা অবস্থায় বসে থাকতে দেখে অবাক হলো। বললো, “কি হয়েছে টিমো? এভাবে চুপচাপ বসে আছো কেন?”

টিমোথি কোনো উত্তর দিলো না। শুধু খামটা এগিয়ে দিলো। মার্থা খুলে পড়তে শুরু করলো। খবরটা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললো, “এখন… এখন কী হবে?”

টিমোথি কষ্ট চেপে বললো, “দেখছো তো মার্থা, সব আবার আমার কাঁধে পড়লো। ভাড়া, বাজার, ভাইয়ের পড়াশোনার খরচ… সব আমি একাই কীভাবে সামলাবো?”

মার্থা কাছে এসে শান্ত স্বরে বললো, “তুমি একা নও টিমো। আমি আছি, মা আছেন, মাসী আছেন। আমরা একসাথে সামলাবো।”

টিমোথি মাথা নেড়ে চুপ করে রইলো। তার মনে তখনও লুসি মাসীর সেই কথাগুলো বাজছিলোÑ“একাই লড়াই করতে হবে।”

বাইরে বৃষ্টি থেমেছে, গির্জার ঘণ্টা বাজছে। প্রার্থনার ডাক ভেসে আসছে, “Do not be afraid, for I am with you…

কিন্তু টিমোথির অন্তর যেন বিশ্বাস করতে চাইছিলো না।

চার
রাতের খাবারের টেবিলে চারজন নিঃশব্দে বসে আছে। টেবিলে গরম ভাত, ডাল, সবজি; কিন্তু কারোরই খাওয়ার আগ্রহ নেই। আলোটা ¤øান, শুধু দেয়ালের ক্রুশচিহ্ন থেকে আসা মোমবাতির আলো ঘরটাকে শান্ত করে রেখেছে। টিমোথি গলা শুকনো করে খবরটা জানালো, “আজ অফিস থেকে চিঠি এসেছে। আমি ছাঁটাই তালিকায় পড়ে গেছি।”

এস্থার মেরি ভীষণ ধাক্কা খেলেন, তারপরও ঠোঁট কামড়ে শান্ত থাকার চেষ্টা করলেন। বললেন, “বাবা, মন খারাপ করো না। প্রভু আমাদের জন্যে দরজা খুলে দেবেন। আমরা সবাই মিলে প্রার্থনা করবো।”

মার্থা চুপচাপ স্বামীর দিকে তাকিয়ে রইলো, তার চোখে অশ্রæ জমেছে। কিন্তু লুসি মাসী ঠাণ্ডা গলায় বললেন, “দেখো টিমো, জীবন তো এমনই। পুরুষ মানুষ হলে একা লড়াই করতে শিখতে হবে। পরিবার-টামিলির উপর ভরসা করলে চলবে না।”

কথাটা শুনেই টিমোথির বুকটা যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। চোখে অশ্রæ চিকচিক করছে। বললো, “মাসী, কেন বারবার বলেন আমি একা? আমি তো সারাজীবন একাই লড়াই করেছি। বাবাকে হারিয়ে ভাইকে মানুষ করেছি, মায়ের ভার কাঁধে নিয়েছি। আর কতো একা থাকবো? পরিবার থেকেও যদি শুনতে হয় আমি একা- তাহলে বেঁচে থাকার মানেটাই কী?” কথা শেষ করেই সে দ্রæত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলো।

মার্থা চোখ মুছতে মুছতে তার পেছনে তাকালো; কিন্তু কিছু বলতে পারলো না। এস্থার মেরি দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নিচু করে বাইবেলের ওপর হাত রাখলেন। আর লুসি মাসী প্রথমবারের মতো স্তব্ধ হয়ে গেলেন। ঘরে শুধু শোনা যাচ্ছিলো দেয়ালঘড়ির টিকটিক শব্দ আর দূরের চার্চ থেকে ভেসে আসা প্রার্থনার গান।

পাঁচ
রাত গভীর হয়ে এসেছে। জানালার বাইরে দূরে কোনো বাড়িতে টিভির শব্দ শোনা যাচ্ছে। কিন্তু টিমোথির ঘরে নিস্তব্ধতা। সে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে, চোখ খোলা, ছাদের দিকে তাকিয়ে। বারবার কানে বাজছে লুসি মাসীর সেই কঠিন বাক্যÑ“তুমি একা।” অন্যদিকে, ডাইনিং রুমে বসে আছেন লুসি মাসী। মনে মনে প্রাথনা করছেন; কিন্তু মন শান্ত হচ্ছে না। হঠাৎ সেখানে এসে দাঁড়ালো মার্থা। তার চোখ লাল; কিন্তু কণ্ঠে দৃঢ়তা। বললো, “মাসী, কিছু বলবো?”

লুসি মুখ তুলে তাকালেন, বললেন, “কি বলবে, মা?”

মার্থা ধীরে ধীরে এগিয়ে এসে বললো, “আপনি হয়তো ভালো চেয়েই বলেন; কিন্তু টিমোর মন ভেঙে যাচ্ছে। আপনি যখন বলেন, ‘তুমি একা লড়বে’, তখন সে মনে করে, কেউ নেই তার পাশে। অথচ সে সারাজীবন একা একাই তো লড়েছে। এখন তার সবচেয়ে দরকার ভরসা, সাহস।”

লুসি ভ্রæ কুঁচকে বললেন, “আমি শুধু শেখাই, কাউকে বেশি ভরসা করলে পরে ধাক্কা খেতে হয়। জীবন কঠিন, একাই টিকে থাকতে হয়।”

মার্থা মৃদু কণ্ঠে উত্তর দিলো, “কিন্তু পরিবার কীসের জন্যে? বাইরের দুনিয়া যতোই কঠিন হোক; অন্তত ঘরে এসে যেন কেউ বলতে পারে, ‘তুমি একা নও।’ এ কথাটাই মানুষকে বাঁচিয়ে রাখে।”

কথাগুলো লুসির মনে দাগ কেটে গেলো। তিনি চুপ করে বসে রইলেন। মনের ভেতরে অদ্ভুত দ্ব›দ্ব- সারাজীবন ধরে শেখা কঠোর দার্শনিকতা আর হঠাৎ পাওয়া এ কোমল সত্যের মধ্যে টানাপোড়েন শুরু হলো। রাতের আকাশে তখন মেঘ কেটে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ভেসে আসা আলোয় লুসির চোখে একফোঁটা অশ্রæ ঝিলিক দিয়ে উঠলো; যা’ তিনি দ্রæত মুছে ফেললেন।

ছয়
পরদিন ভোর। চার্চের ঘণ্টা বাজলো, প্রতিবেশীরা সকালের মিসার জন্যে বেরোতে লাগলো। হাওয়ায় ভেসে এলো ভেজা মাটির গন্ধ। টিমোথি তখনো ঘুম থেকে ওঠেনি; সারা রাতের অস্থিরতায় তার চোখ লাল। ডাইনিং টেবিলে নাশতার আয়োজন করছেন এস্থার মেরি-গরম খিচুড়ি, ডিম, সঙ্গে চা। মার্থা তাকে সাহায্য করছে। লুসি মাসী চেয়ার টেনে বসলেন; কিন্তু আজ তার মুখে আগের মতো কঠোরতা নেই। টিমোথি ধীরে ধীরে ঘর থেকে বের হলো। চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তার ছাপ। সবাই নীরব। হঠাৎ লুসি মাসী গলা খাঁকারি দিয়ে বললেন, “টিমো, শোনো। গতকাল যা’ বলেছি… হয়তো ভুল বলেছি।”

টিমোথি অবাক হয়ে তাকালো। লুসি গভীর নিশ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন, “তুমি একা নও, বাবা। আমরা আছি তোমার পাশে। চাকরি না থাকলেও ভয় নেই। পরিবার আছে, প্রভু আছেন। আমরা একসাথে লড়বো।”

কথাটা শুনেই টিমোথির বুক হালকা হয়ে গেলো। মনে হলো ভেতর থেকে ভারি পাথর সরলো। তার চোখ ভিজে উঠলো; ঠোঁট কেঁপে উঠলো; কিন্তু সে কোনো কথা বলতে পারলো না। মার্থা এগিয়ে এসে স্বামীর হাত ধরলো। এস্থার মেরি মৃদু হাসলেন; চোখে শান্তির ঝিলিক। ঘরের ভেতরে যে নীরবতা জমে ছিলো; তা’ যেন হঠাৎ এক উষ্ণ আলোয় গলে গেলো। সেদিন সকালের খিচুড়ি খেতে গিয়ে টিমোথি মনে মনে বললো, “হয়তো পথ এখনো কঠিন; কিন্তু আমি আর একা নই।”

সাত
পরবর্তী দিনগুলো কঠিন ছিলো। টিমোথি সকালে বের হতেন, শহরের অফিসে রিজিউমি পৌঁছে দিতেন, সাক্ষাৎকার দিতেন। কখনো সফল, কখনো ব্যর্থ। মাঝেমাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছে করতো। কিন্তু এবার তার সঙ্গে ছিলো পুরো পরিবার। মার্থা প্রতিদিন রাতের আলোয় রিজিউমি সাজাতে সাহায্য করতো। এস্থার মেরি প্রতিদিন সন্ধ্যার প্রার্থনায় তার নাম উচ্চারণ করতেন। আর লুসি মাসী প্রতিবার দরজা খুলে বলতেন, “কোনো ভয় নাই, টিমো। আমরা আছি। একসাথে সামলাবো।”

এ ছোট ছোট শব্দগুলো টিমোথির ভেতরে নতুন শক্তি জাগাচ্ছিলো। একা থাকা মানে আর ভয়ঙ্কর মনে হচ্ছিলো না। একদিন, বৃষ্টির মধ্যে শহরের রাস্তা ধুলো-গাদা, জল জমে গেছে। টিমোথি একটি ছোট সংস্থার সাক্ষাৎকার দিতে গেলো। ভেতরে প্রবেশ করতেই মুখে উদাসীনতা। কিন্তু মন বললো, “আমি একা নই, আমি পাশে সবাইকে অনুভব করছি।”

সাক্ষাৎকার শেষে, প্রতিষ্ঠান থেকে প্রতিশ্রæতি পেলেন-এক সপ্তাহের মধ্যে ফলাফল। টিমোথি ফিরে এলো বাসায়, যেখানে মার্থা গরম চা নিয়ে অপেক্ষা করছিলো-লুসি মাসীর চোখে অজানা শান্তি। সেদিন টিমোথি প্রথমবার সত্যিই অনুভব করলেন, পরিবারের ভরসা কতোটা শক্তিশালী হতে পারে।

আট
এক সপ্তাহ পর। সকালে টিমোথির মোবাইলে একটি কল আসে। ভয় ও উত্তেজনার মিশ্রণ। কণ্ঠফলে প্রতিষ্ঠান থেকে বলা হলো, “আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যোগদানের সময় ও বেতন আমরা পরে জানাবো।”

টিমোথি ফোন কেটে ঘরে ফিরে আসে। মুখে অদ্ভুত হাসি, চোখে জল। বললো, “মার্থা, আমি চাকরি পেলাম।”

মার্থা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। এস্থার মেরি চোখে আনন্দাশ্রæ নিয়ে স্বাগত জানালেন। আর লুসি মাসী? তিনি মৃদু হেসে বললেন, “দেখলে টিমো, তুমি একা নও। আমরা সবাই ছিলাম পাশে।”

টিমোথি বুঝলো, পরিবার কেবল সমর্থন নয়, তাদের উপস্থিতি সাহসের উৎস। বাইরের রাস্তা ভিজে আছে, চার্চের ঘণ্টা আবার বাজছে। বাতাসে ভেসে আসছে গানের সুর, Trust in the Lord with all your heart…। টিমোথি জানলো, জীবনে কোনো ভয় থাকবে না, কারণ সে একা নয়। সেদিন থেকে টিমোথির জীবন নতুন সূচনা পেলো। শহরের ব্যস্ততা, আর্থিক চাপ, সবকিছুই তখন manageable মনে হলো। কারণ, সে জানেÑপরিবারের ভরসা সবসময় আছে পাশে।

নয়
সপ্তাহান্তে চার্চের দিন। পুরো খ্রীষ্টানপাড়া আনন্দমুখর। ছোট ছোট বাচ্চারা ক্যারল গাইছে, বড়রা গির্জায় প্রার্থনায় ব্যস্ত। দূরে বাতাসে ভেসে আসে মিষ্টি সুর- “Hark! The Herald Angels Sing…”। টিমোথি ও মার্থা হাতে হাত ধরে গির্জার পাড়ে হাঁটছে। পাশে এসেছে এস্থার মেরি। লুসি মাসী পেছনে হাঁটছে, মুখে মৃদু হাসি। গির্জায় ঢুকেই চারপাশে সাদা আর নীল রঙের সাজানো দেয়াল, ক্রুশচিহ্ন, মোমবাতি জ্বলছে। টিমোথি প্রার্থনা শুরু করলো। মনে মনে ধন্যবাদ জানাচ্ছিলো “প্রভু, আমার পরিবারকে ধন্যবাদ, আর আপনার জন্যে ধন্যবাদ।”

প্রার্থনার মাঝখানে টিমোথি অনুভব করলো, একমাত্র ভরসা প্রভু নয়Ñপরিবারও প্রার্থনার মতো শক্তি দিচ্ছে। প্রার্থনার পর লুসি মাসী টিমোথির কাঁধে হাত রাখলেন, “দেখো, টিমো। জীবন কখনো একা নয়। আমরা পাশে আছি, প্রভুও আছেন।”

টিমোথি চুপচাপ মাথা নুয়ে হাসলো। মনে মনে স্বীকার করলো, অতীতের সব একাকীত্ব আর কষ্টের দিনগুলোও এখন নতুন অর্থ পেলো।

দশ
চাকরি শুরু হলো। শহরের ব্যস্ততা, নতুন সহকর্মী, নতুন দায়িত্ব। প্রতিদিনের রুটিন কঠিন; কিন্তু এবার ভেতরে সাহস আর ভরসা। রোজ সকালে মার্থা সঙ্গে কফি নিয়ে কথাবার্তা, এস্থার মেরি সন্ধ্যায় প্রার্থনা, লুসি মাসী মাঝে মাঝে সাহস জুগিয়ে বলেÑ“ভয় নেই, আমরা আছি।”

টিমোথির মনে হলো, এ ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল শক্তি। চাকরির চাপ, শহরের কোলাহল, সব Joy to the World… হয়ে উঠলো। বাড়িতে এক বিকেলে টিমোথি জানালার বাইরে তাকিয়ে বললো, “আমি বুঝেছি, একা কোনো মানুষ নয়। পরিবার, প্রার্থনা, ভালোবাসা-এ তিনটিই জীবনকে সহজ করে।”
লুসি মাসী হেসে বললেন, “শেষ পর্যন্ত তুমি শিখেছো, টিমো। তুমি একা নও।”

মার্থা চোখ মুছে বললো, “এটাই তো আসল শিক্ষা।”

এভাবে টিমোথি এবং তার পরিবার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করে।

এগার
ডিসেম্বরের শেষ সপ্তাহ। শহর, পাড়া, গলি- সবুজ, লাল ও সোনালী আলোয় ঝলমল করছে। পাড়ার খ্রিষ্টান পরিবারগুলো গির্জা ও বাড়ি সাজাচ্ছে। বাইরে মিষ্টি কফির গন্ধ, ভেতরে শিশুদের কণ্ঠে ক্যারলÑ“ঔড়ু ঃড় ঃযব ডড়ৎষফ…” টিমোথি, মার্থা, এস্থার মেরি আর লুসি মাসী হাতে হাত ধরে বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে আছেন। ছোট ভাই জন খেলছে, হাতে ছোট্ট ক্রিসমাস ট্রি। টিমোথি মৃদু হেসে বললো, “দেখো, শহরটা কেমন নতুন করে সেজে উঠেছে!”

“হ্যাঁ,” মার্থা মাথা ঝাঁকিয়ে বললো, “এ সময়টাতেই যেন পুরোনো সবকিছু নতুন হয়ে যায়। মনে হয় যেন আমাদের মনটাও সেজে উঠছে।”

লুসি মাসী স্নেহভরা কণ্ঠে বললেন, “বছর শেষে এ সময় আমাদের মনে করিয়ে দেয়, আমরা একসাথে থাকলে কী অসীম আনন্দ আসে।”

এস্থার মেরি শান্তভাবে বললো, “ভয়, একাকীত্বÑসব মিলিয়ে যায় যখন আমরা পাশে আছি। এ উৎসবের দিনগুলোতে সবার কাছে থাকার অনুভ‚তিটাই অন্যরকম।”
“ঠিক বলেছিস,” মার্থা যোগ করলো, “টিমোথি, তোমার কি মনে হয় না যে একা থাকা মানে শুধু দুঃখ নয়? পাশে থাকা মানুষগুলোই তো আনন্দ বহন করে।”
টিমোথি মনে মনে হাসলো, “আজ বুঝতে পারছি, একা থাকা মানে শুধু দুঃখ নয়। পাশে থাকা মানুষরা আনন্দও বহন করে। মনে হচ্ছে যেন আমাদের চারপাশে একটা শান্তির বলয় তৈরি হয়েছে।”
লুসি মাসী জনের দিকে তাকিয়ে বললেন, “এ ছোট্টজনদের মুখের হাসিই তো আমাদের সবচেয়ে বড় উপহার। এ উপহারটাই আমাদের এক করে রাখে।”
এস্থার মেরি জনের মাথায় হাত রেখে বললো, “বড়দিন আসলে এক হওয়ারই গল্প। এটা শুধু উৎসব নয়, এটা ভালোবাসার গল্প, আনন্দের গল্প।”
সেদিন রাতে চারজন মিলে গানের সুরে গাইলো, প্রার্থনা করলো, খুশির চোখে একে অপরকে জড়িয়ে ধরলো। তাদের কণ্ঠের সঙ্গে মিশে গিয়েছিলো শহরের প্রতিটি আনন্দ আর উৎসবের মুহূর্ত।

বার
এক সপ্তাহ পর, পাড়ায় বড়দিনের পার্টি। ছোট বাচ্চারা খেলায় মগ্ন, বড়রা হাসিমুখে গল্প করছে। গলি ভরে আছে আলোয়, মোমবাতির স্নিগ্ধ আভায় আর ক্যারল গানের সুরে। টিমোথি ও মার্থা তাদের ছোট্ট জনকে নিয়ে পার্টির এক কোণে এসে দাঁড়ালো। জন এক ঝলক চারদিকে তাকিয়েই খেলার জন্যে ছুটে গেলো। মার্থা টিমোথির হাত ধরে ফিসফিস করে বললো, “দেখো, কতো আনন্দ চারদিকে! আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা এখানে আছি।”
টিমোথি হাসলো আর বললো, “আমিও ভাবছি। মনে হচ্ছে যেন আমাদের একাকীত্বের দেয়ালটা ভেঙে গেছে।”
এস্থার মেরি ছোটদের জন্যে গল্প শোনাতে শুরু করলেন। তার মিষ্টি গলার স্বরে শিশুরা মন্ত্রমুগ্ধের মতো বসে আছে। গল্প শেষে লুসি মাসী গরম খিচুড়ি বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে লাগলেন। টিমোথি ও মার্থা লুসি মাসীর কাছে এগিয়ে গেলো। লুসি মাসী হেসে বললেন, “টিমোথি, মার্থা, তোমরাও এসো। এ খিচুড়ি শুধু খাবার নয়; এটা ভালোবাসার বন্ধন। সবাই মিলেমিশে খাচ্ছে, এরচেয়ে আনন্দের আর কী হতে পারে?”
টিমোথি বললো, “সত্যিই লুসি মাসী, এ ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের প্রকৃত শক্তি। আমরা তো ভাবতাম একা থাকাই আমাদের নিয়তি; কিন্তু আজ বুঝতে পারছি, এরচেয়ে অনেক বেশি কিছু অপেক্ষা করছিলো আমাদের জন্যে।”
মার্থা বললো, “এস্থার মেরির গল্প শোনানোর ধরণটা অসাধারণ। বাচ্চাদের চোখগুলো দেখ, কেমন মুগ্ধ হয়ে আছে।”
এস্থার মেরি বললেন, “আমি শুধু গল্প বলিনি, ওদের বুঝিয়েছি যে, এ আনন্দটা আমাদের সবার। একাই আনন্দ করা যায় না, সবাইকে সঙ্গে নিয়েই আনন্দ করতে হয়।”
পাড়ার একজন বয়স্ক লোক টিমোথির কাছে এসে বললেন, “টিমোথি, তোমাদের এখানে দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই ভেবেছিলাম-তোমরা বুঝি নিজেদের মধ্যে থাকতেই ভালোবাসো। কিন্তু আজ বুঝতে পারলাম, তোমরাও আমাদের মতোই।”
টিমোথি মাথা নাড়লো। “আসলে, এতোদিন আমরা নিজেদের গুটিয়ে রেখেছিলাম; কিন্তু আপনাদের এ ভালোবাসা আর আন্তরিকতা আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে।”
পাড়ার সবাই জানলো, টিমোথি আর তার পরিবার শুধু একা নয়Ñতারা এখন বড় পরিবারের অংশ। তারা একে অপরের পাশে আছে, আর এক হওয়ার আনন্দই বড়দিনের সবচেয়ে বড় উপহার। উৎসব শেষে, যখন সবাই বাড়ি ফিরছিলো; তাদের চোখে ছিলো এক নতুন আশা, এক নতুন দিনের স্বপ্ন।

তের
টিমোথির নতুন চাকরি শুরু হয়েছে। নতুন সহকর্মী, নতুন চ্যালেঞ্জ, নতুন পরিবেশে কিছুটা অস্বস্তি তার কাজকে আরো কঠিন করে তুলেছে। প্রতিদিন সকালে সে প্রার্থনা করে আসে, যেন নতুন দিনের সব বাধা অতিক্রম করার শক্তি পায়। সন্ধ্যায় যখন কাজ শেষে বাড়ি ফেরে, তখন তার সব ক্লান্তি দূর হয়ে যায় পরিবারের সান্নিধ্যে।
একদিন খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে মার্থা তার জন্যে এক কাপ গরম চা নিয়ে এলো। টিমোথি সোফায় গা এলিয়ে দিলে মার্থা পাশে বসে বললো, “খুব চাপ যাচ্ছে, তাই না?”
“হ্যাঁ,” টিমোথি চায়ের কাপে চুমুক দিয়ে বললো, “সবকিছু নতুন, তাই একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে। তবে একটা জিনিস ভালো লাগছে, সারাদিন যতোই চাপ থাকুক, বাড়ি ফিরে তোমাদের দেখলে সব ক্লান্তি উধাও হয়ে যায়।”
মার্থা হেসে বললো, “আমাদের ভালোবাসার চা ম্যাজিকের মতো কাজ করে। মনে রাখবে, তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে।”
পাশের ঘর থেকে লুসি মাসী টিমোথির কথা শুনতে পেলেন। তিনি এসে টিমোথির মাথায় হাত বুলিয়ে দিলেন। “ভয় পেয়ো না বাবা। নতুন কাজে এমন চ্যালেঞ্জ আসবেই। কিন্তু তুমি তো একা নও, আমরা আছি। যখনই মনে হবে খুব চাপ, তখন আমাদের কথা মনে করবে।”
টিমোথি কৃতজ্ঞতা ভরা চোখে লুসি মাসীর দিকে তাকালো। বললো, “আপনারা না থাকলে হয়তো এ নতুন চ্যালেঞ্জগুলো এতো সহজে নিতে পারতাম না।”
এর মাঝে এস্থার মেরি ঘরে এলেন। তিনি টিমোথির দিকে তাকিয়ে বললেন, “মনে আছে? আমরা বলেছিলাম, ভয় পেয়ো না। তোমার বিশ্বাস আর আমাদের ভালোবাসাÑএ দু’টোই তোমার শক্তি। প্রতিদিন সকালে তোমার প্রার্থনা তোমার মনকে শান্ত রাখে, আর সন্ধ্যায় আমাদের সঙ্গে কাটানো সময়গুলো তোমাকে নতুন করে শক্তি যোগায়।”
টিমোথি গভীর নিঃশ্বাস নিয়ে বললো, “হ্যাঁ, এস্থার মেরি। এখন বুঝতে পারছি, পরিবার আর বিশ্বাসই আমার দৈনন্দিন শক্তি। কাজের চাপ যখন খুব বেশি হয়, তখন মনে হয় যেন আমি একাই সব সামলাচ্ছি। কিন্তু বাড়িতে ফিরে তোমাদের সবার মুখে হাসি দেখলে মনে হয়, আমার জীবনের আসল আনন্দ এখানেই।”
লুসি মাসী বললেন, “আসল সুখ তো এখানেই টিমোথি। তোমার সাফল্য শুধু তোমার একার নয়, এটা আমাদের সবার। তাই কোনো কিছুতেই ভয় পেয়ো না। আমরা তোমার পাশে আছি, সবসময়।”
সেদিন টিমোথি বুঝলো, তার নতুন দায়িত্ব শুধু পেশাগত নয়; বরং তার পরিবারের ভালোবাসাকে আরো দৃঢ় করার একটি সুযোগ। সে বুঝতে পারলো, তার পরিবার ও তার বিশ্বাসই তার জীবনের প্রতিটি পদক্ষেপের মূল চালিকাশক্তি।

চৌদ্দ
ছোটভাই জনের স্কুলে বড় পরীক্ষা। পরিবারের সবার মনেই কিছুটা চাপা উত্তেজনা। টিমোথি প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে জনের পাশে বসে তার পড়াশোনায় সাহায্য করে। মার্থা জনের খাবারের দিকে বিশেষভাবে নজর রাখে, যাতে সে পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকে।
একদিন জন পড়াশোনা করতে গিয়ে খুব হতাশ হয়ে গেলো। একটি কঠিন গণিত সমস্যার সমাধান করতে না পেরে তার চোখে জল চলে এলো। সে বললো, “আমি বোধহয় পারবো না দাদা। অঙ্কটা খুবই কঠিন।”
টিমোথি তার মাথায় হাত বুলিয়ে দিলো। “ভয় পেয়ো না জন। চেষ্টা করো, আমি আছি তোমার পাশে।”
মার্থা এক গøাস দুধ নিয়ে ঘরে এলো। “পরীক্ষার সময় মন শান্ত রাখাটা খুব জরুরি। এ নাও, দুধটা খেয়ে নাও। দেখবে মনটা অনেক ভালো লাগবে।”
লুসি মাসীও ঘরে এসে জনের পাশে বসলেন। তিনি বললেন, “ভয় নেই, জন। আমরা আছি। জীবনের প্রতিটা পরীক্ষায় আমরা তোমার পাশে থাকবো। তুমি শুধু তোমার সেরাটা দেয়ার চেষ্টা করো। ফলাফল নিয়ে বেশি ভেবো না।”
এস্থার মেরি বললেন, “ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। আমাদের প্রার্থনা সবসময় তোমার সঙ্গে আছে। এ বিশ্বাসই তোমাকে শক্তি দেবে।”
জনের চোখে নতুন করে আত্মবিশ্বাস ফিরে এলো। সে আবার চেষ্টা শুরু করলো এবং একসময় সমস্যার সমাধান করতে পারলো। টিমোথি, মার্থা, লুসি মাসী এবং এস্থার মেরি সবাই খুব খুশি হলেন। অবশেষে পরীক্ষার ফলাফল এলো। জন তার ক্লাসে প্রথম হয়েছে। তার পরীক্ষার ফলাফল ছিলো চমৎকার। সবাই একসঙ্গে আনন্দ করলো। জন টিমোথিকে জড়িয়ে ধরে বললো, “দাদা, এটা শুধু আমার একা সাফল্য নয়। তোমাদের সবার সাহায্য আর প্রার্থনার জন্যেই এটা সম্ভব হয়েছে।”
টিমোথি অনুভব করলো, ছোটভাইও শিখেছে যে সে একা নয়। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে তার পাশে আছে তার পরিবার। এ পরিবারই তার শক্তি, তার ভরসা। জন শুধু পরীক্ষায় ভালো ফল করেনি, সে জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছেÑএকলা নয়, তার পাশে তার পরিবার আছে। এ পারিবারিক ভরসা ও প্রার্থনাই তাদের সাফল্যের মূলভিত্তি।

পনের
শহরের ব্যস্ততা, আর্থিক চাপ, সব যেন এখন টিমোথির কাছে সামলে নেয়া সহজ মনে হয়। তার হৃদয়ে এখন শান্তি, আর বাইরের জগতে আত্মবিশ্বাস। একদিন সকালে ঘুম থেকে উঠে টিমোথি জানালার বাইরে তাকালো। আকাশ পরিষ্কার, পাখির কিচিরমিচির শব্দে মন ভরে গেলো। সে অনুভব করলো, জীবনের এ সহজ সৌন্দর্যগুলোই তাকে শান্তি দেয়।
মার্থা তার পাশে এসে হাসলো। “আজ সকালটা কতো সুন্দর, তাই না?”
টিমোথি মার্থার দিকে তাকিয়ে হাসলো। “হ্যাঁ, ঠিক বলেছ। আর তোমার পাশে থাকলে সব সকালই সুন্দর মনে হয়।”
একটু দূরে দাঁড়িয়ে লুসি মাসী চুপচাপ দেখছিলেন। তার মুখে ছিলো এক গভীর পরিতৃপ্তির হাসি। এস্থার মেরি তার ঘরে বসে প্রতিদিনের মতো প্রার্থনা করছেন। টিমোথি মনে মনে বললো, “সত্যিই, আমি একা নই। পরিবার, বিশ্বাস ও ভালোবাসাÑএ তিনটিই জীবনের শক্তি।”
লুসি মাসী তাদের কাছে এসে মৃদু হেসে বললেন, “শেষ পর্যন্ত শিখেছিস, টিমো। তুমি একা নও। জীবনের সব চ্যালেঞ্জ একা মোকাবিলা করা যায় না; একসঙ্গে করতে হয়।”
মার্থা যোগ করলো, “এটাই আসল শিক্ষা, লুসি মাসী। তুমি আর এস্থার মেরি আমাদের এ শিক্ষাটা না দিলে হয়তো আমরা এখনো নিজেদের গুটিয়ে রাখতাম।”
এস্থার মেরির প্রার্থনা শেষ হলো। তিনি তাদের কাছে এসে বললেন, “ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে আর ভালোবাসার বন্ধনে থাকলে কোনো কিছুই কঠিন নয়। আমরা এক হয়েছি; আর এটাই আমাদের সবচেয়ে বড় জয়।”
টিমোথি বললো, “আমরা একা নই। আমাদের জীবন এখন শুধু আমাদের নয়, এটা আমাদের সবার। আমাদের একে অপরের প্রতি ভরসা ও প্রার্থনাই আমাদের শক্তি।”
এভাবে পুরো পরিবার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করে। তারা শিখেছে, সত্যিকারের সুখ টাকা বা প্রতিপত্তিতে নয়; বরং একে অপরের ভরসা ও প্রার্থনার মধ্যদিয়ে শক্তি পাওয়ার মাঝেই লুকিয়ে আছে।

ষোল
এক বিকেলে, টিমোথি ও জন বাইরে খেলতে গিয়েছিলো। বিকেলে খেলার মাঠে সবাই একসঙ্গে জড়ো হয়। বল খেলতে খেলতে টিমোথি হঠাৎ একটু উদাস হয়ে পড়লো। তার মুখের দিকে তাকিয়ে পাশের বাড়ির ছেলে, জ্যাকোব, তার কাছে এসে বললো, “কী ব্যাপার টিমোথি, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে? তোমার কি পরীক্ষার জন্যে প্রস্তুতি শেষ?”
টিমোথি মৃদু হেসে বললো, “হ্যাঁ, অনেকটা হয়েছে। কিন্তু মাঝে মাঝে সব চাপ একা সামলানো অসম্ভব মনে হয়। এতো পড়া, এতো টেনশন…”
জ্যাকোব তার কাঁধে হাত রাখলো। “ভয় নেই টিমোথি। তোমার পাশে তো পরিবার আছে। আর আমরা, তোমার বন্ধুরা তো আছি পাশে।”
টিমোথি অবাক হয়ে জ্যাকোবের দিকে তাকালো। “তোমাদের কথা শুনে সত্যি খুব ভালো লাগছে, জ্যাকোব।”
“আরে বাবা, এতে অবাক হওয়ার কী আছে?” জ্যাকোব হাসলো। “আমাদের এ পাড়াটা একটা বড় পরিবার। আমরা সবাই সবার পাশে থাকি। তোমার যেকোনো সমস্যায়, পড়ালেখায় বা অন্য কোনো বিষয়ে, তুমি আমাদের বলতে পারো।”
ঠিক সেই সময় আরেক বন্ধু, স্যামুয়েল, কাছে এলো। “টিমোথি, আমরা তো একটা স্টাডি গ্রæপও তৈরি করেছি। তুমি চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারো। একসঙ্গে পড়লে দেখবে, অনেক চাপ কমে যাবে।”
টিমোথি তাদের আন্তরিকতায় মুগ্ধ হলো। সে বুঝতে পারলো-শুধু পরিবার নয়, বন্ধুদের সমর্থনও অনেক শক্তি দেয়। এ ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে।

সতের
জন এখন আর ছোট নেই, সে বড় হচ্ছে। তার মনে নতুন নতুন স্বপ্ন বাসা বাঁধছে। একদিন সে টিমোথির কাছে এসে বললো, “দাদা, আমি বড় হয়ে তোমার মতো চাকরি করতে চাই না। আমি একজন স্কুল শিক্ষক হতে চাই।”
টিমোথি অবাক হয়ে বললো, “স্কুল শিক্ষক? কিন্তু কেন?”
জন বললো, “আমার শিক্ষককে আমি খুব পছন্দ করি। তিনি শুধু পড়ান না, তিনি আমাদের জীবনে চলার পথে সাহস দেন। আমি ওরকমই হতে চাই, যারা অন্যদের জীবনে আলো জ্বালাবে।”
টিমোথি জনের স্বপ্ন শুনে খুব খুশি হলো। সে বললো, “এটা খুবই ভালো স্বপ্ন, জন। শিক্ষকতা খুব সম্মানজনক পেশা।”
মার্থা তাদের কথা শুনে সেখানে এলো। “কী নিয়ে কথা হচ্ছে?”
টিমোথি বললো, “জন শিক্ষক হতে চায়।”
মার্থা জনের মাথায় হাত রেখে বললেন, “বাহ! খুব ভালো সিদ্ধান্ত। তোমার স্বপ্নকে সত্যি করার জন্যে আমরা সবসময় তোমার পাশে থাকব। ভয় নেই, জন। আমরা আছি, তুমি একা নও।”
লুসি মাসী বললেন, “শিক্ষক মানে জ্ঞান ও আলো ছড়িয়ে দেয়া। এটা একটা অসাধারণ স্বপ্ন।”
এস্থার মেরি বললেন, “ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার এ স্বপ্ন যেন সত্যি হয়। মনে রাখবে, বিশ্বাস আর পরিশ্রমÑএ দু’টো থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।”
জন সবার কথা শুনে খুব উৎসাহিত হলো। সে বুঝলো, তার স্বপ্ন শুধু তার একা নয়, এটা তার পরিবারেরও স্বপ্ন। টিমোথি মনে মনে জানলো, তার ছোটভাইও ভরসা ও প্রার্থনার শক্তি বুঝতে শিখছে। সে বুঝতে শিখছে যে, জীবনের কঠিন মুহূর্তেও তার পাশে তার পরিবার আছে। তাদের এ ভালোবাসা আর সমর্থনই জনের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্যে যথেষ্ট শক্তি দেবে।

আঠার
আবার বড়দিন ফিরে এসেছে। এক বছর পর, পাড়ার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। আগের বছর যেখানে টিমোথি শুধু একজন দর্শক ছিলো, এ বছর সে নিজেই বড়দিনের পার্টির আয়োজক। সে পাড়া ও চার্চের শিশুদের জন্যে ক্যারল গানের আয়োজন করলো। তার উৎসাহ দেখে সবাই অবাক।
পার্টি শুরু হলে, টিমোথি মাইক্রোফোন হাতে নিয়ে বললো, “আমরা এখানে শুধু গান গাইবো না, আমরা আমাদের আনন্দ ভাগ করে নেবো। মনে রাখবে, ভালোবাসা আর আনন্দ একা অনুভব করা যায় না, এটা ভাগ করে নিতে হয়।”
লুসি মাসী যথারীতি গরম খিচুড়ি পরিবেশন করছিলেন। তিনি টিমোথির দিকে তাকিয়ে হাসলেন। “টিমোথি, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগছে। এটাই আসল বড়দিনের শিক্ষা।”
এস্থার মেরি বাচ্চাদের জন্যে সুন্দর সুন্দর গল্প বলছিলেন, যেখানে পরিবার ও ভালোবাসার গুরুত্ব ছিলো প্রধান বিষয়। গল্পের শেষে তিনি বললেন, “তোমরা সবাই একে অপরের পাশে থাকবে। যদি কারো মন খারাপ থাকে, তাকে সঙ্গ দেবে। এটাই সত্যিকারের ভালোবাসা।”
মার্থা টিমোথির পাশে এসে বললো, “দেখো টিমোথি, গত বছর আমরা কতো একা ছিলাম। আর আজ আমরা এ আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।”
টিমোথি তার মনের কথা বললো, “আমি শিখেছি, একা না থেকেও আনন্দ ভাগ করে নিতে হয়। একাকীত্ব আমাদের আটকে রেখেছিলো; কিন্তু ভালোবাসা আর বিশ্বাস আমাদের নতুন পথ দেখিয়েছে। এ পার্টি শুধু আমাদের নয়, এটা আমাদের সবার।”
লুসি মাসী হাসিমুখে বললেন, “টিমো, এ যে তুমি আজ সবার জন্যে কিছু করছ, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। তুমি এখন শুধু গ্রহণকারী নও, তুমি একজন দাতা। আর দিতে পারার আনন্দই সবচেয়ে বড় আনন্দ।”
টিমোথি, মার্থা, লুসি মাসী এবং এস্থার মেরি সবাই একসঙ্গে হাসলেন। তারা বুঝলেন, বড়দিন শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, বিশ্বাস এবং ভাগ করে নেয়ার এক অনন্ত যাত্রা।

উনিশ
এক সন্ধ্যায়, টিমোথি ও মার্থা জানালার পাশে বসে বাইরে দেখছে। আকাশ থেকে তারা ঝিলমিল করছে। টিমোথি দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ এখন আর আগের মতো শূন্য নয়; বরং এক গভীর প্রশান্তি তাতে খেলা করছে।
লুসি মাসী তাদের কাছে এলেন। তিনি টিমোথির মাথায় হাত রেখে বললেন, “আজ আমি সত্যি সত্যি বুঝলাম, জীবনের আসল শক্তি পরিবার। একে অপরের পাশে থাকলে আর ভরসা রাখলে কোনো ঝড়ই আমাদের টলাতে পারে না।”
মার্থা লুসি মাসীর কথায় সায় দিলো। “ঠিক বলেছেন, লুসি মাসী। আমাদের সম্পর্কটা এখন শুধু রক্ত সম্পর্কের নয়; এটা ভালোবাসার বন্ধন। জীবনের সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা এখন আর ভয় পাই না।”
এস্থার মেরি বললেন, “একসাথে থাকলে সব কষ্টই সামলে নেয়া যায়। আমাদের প্রার্থনা, আমাদের বিশ্বাস আর আমাদের ভালোবাসাÑএ তিনটি জিনিসই আমাদের শক্তি। তোমরা একে অপরের প্রতি বিশ্বাস হারাবে না, আর প্রার্থনা চালিয়ে যাবে। এটাই আমার তোমাদের প্রতি পরামর্শ।”
টিমোথি চুপচাপ হেসে বললো, “সত্যিই, আমি একা নই। আমি এখন বিশ্বাস করি, আমাদের এ বন্ধন কোনোদিনও ভাঙবে না। জীবনের নতুন অধ্যায়ে আমরা একসঙ্গে আছি, আর এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
লুসি মাসী বললেন, “আসল সুখ তো এখানেই টিমো। যখন তুমি বুঝবে যে, তোমার পাশে তোমার পরিবার আছে, তখন আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তাই তোমরা একে অপরের যতœ নিও; আর কখনো কোনো সমস্যা হলে একসঙ্গে আলোচনা করে তার সমাধান করো। পরামর্শ দেয়াটা খুব জরুরি।”
মার্থা টিমোথির হাত ধরলো। “আমাদের এ সম্পর্কটা শুধু নিজেদের মধ্যে রাখলে হবে না, এটা আমাদের সন্তানদেরকেও শেখাতে হবে। তাদেরও বুঝতে হবে যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো পরিবার।”
টিমোথি হাসিমুখে মাথা নাড়লো। “অবশ্যই, মার্থা। আমরা আমাদের এ বন্ধনটাকে আরো শক্তিশালী করবো, যেন আমাদের পরবর্তী প্রজন্মও এ মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে।

বিশ
জীবনের এক নতুন অধ্যায়ে, সবকিছু শান্ত ও স্থির। শহর, পরিবার, পাড়াÑসবকিছুতেই এখন এক গভীর শান্তি বিরাজ করছে। টিমোথি তার জানালার বাইরে তাকিয়ে দেখছে। তার মনে পড়ে যাচ্ছে সেইসব দিনগুলোর কথা, যখন সে একাকীত্বের অন্ধকারে ডুবে ছিলো। আজ সেই অন্ধকার নেই, আছে এক বুকভরা ভালোবাসা আর কৃতজ্ঞতা।
টিমোথি মনে মনে ভাবলো, “পরিবার, বন্ধু, প্রার্থনাÑএ তিনটি জিনিসই আমার জীবনের প্রকৃত শক্তি। এ শক্তিই আমাকে একাকীত্বের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে।”
ঠিক সেই মুহূর্তে লুসি মাসী তার কাছে এলেন। তার চোখে-মুখে গভীর ভালোবাসা আর প্রশান্তি। তিনি টিমোথির দিকে তাকিয়ে হাসলেন। “শেষ পর্যন্ত শিখেছিস, টিমো। তুমি একা নও। তোমার পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো।”
মার্থা টিমোথির হাত ধরলো। “এটাই জীবনের আসল শিক্ষা, টিমোথি। তুমি শুধু একা নও, তোমার পাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এ ভালোবাসা আর বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
টিমোথি লুসি মাসী ও মার্থাকে গভীর আলিঙ্গন করলো। সে অনুভব করলো, এ আলিঙ্গনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সমস্ত সুখ, সমস্ত শান্তি। তার চোখ দিয়ে আনন্দাশ্রæ গড়িয়ে পড়লো। এ অশ্রæ দুঃখের নয়; বরং এক নতুন জীবনের, এক নতুন সম্পর্কের।
বহু বছর কেটে গেছে। টিমোথি ও জন এখন বয়স্ক। তারা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। টিমোথি তার সন্তানদের আর জন তার ছাত্রছাত্রীদের এ শিক্ষা দেয় যে, একাকীত্ব নয়, পরিবার ও প্রিয়জনের ভরসাই জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস। তারা শিখেছে, জীবনের সবথেকে বড় জয় কোনো অর্জন নয়; বরং সেইসব মুহূর্তগুলো যখন আমরা অনুভব করিÑআমরা একা নই, আমাদের পাশে আমাদের প্রিয়জনরা আছে।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy