ফরিদগঞ্জে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস সম্পন্ন

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ :

চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার উপজেলা অডিটোরিয়ামে (১১ মে, ২৬) দিনব্যাপী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে একটি পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস সম্পূর্ণ হয়েছে।

এতে উপজেলা কৃষি অফিসার কল্লাল কিশোর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশিক্ষক অফিসার সাইফুল ইসলাম আলামিন প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন। আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমবারয় অফিসার মেজবাহ উদ্দিন ও মাঠ পর্যায়ের কৃষকগণ।

শতাধিক কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক সফলতা আনয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy