

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্রামে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করেছে (ডিএনসি) পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় (১০ মে) রবিবার তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্ৰামের মোঃ মজিবুর রহমান এর ছেলে মোঃ পিয়াস আলিকে ( ২৪) সিরাজগঞ্জ (ডিএনসি) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম,অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় আটক করে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, বেশ কিছু দিন যাবৎ জানা যায় আসান বাড়ি গ্রামের অনেকেই মাদকের সাথে জড়িত , কিন্তু কোন নির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কারণে আমরা ব্যবস্থা নিতে পারেনি।
রবিবার আমাদের (ডি এন সির) বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ফোর্স এর সহযোগীতায় তাঁকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সচেতন মানুষের দাবী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে এলাকার সকল মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে এ অভিযান চালানো হলে হয়তো,এইসব ছেলেরা একটু সচেতন হত।
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ খ্রি.
















