

সজীব খান, চাঁদপুর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে ২০২৬ খ্রি. (শনিবার) চাঁদপুরে আগমন করবেন। প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত কর্মসূচি প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়েছে। পত্র নং: ৫ ০৩.০০.২৬৯০,০০০.০০৫.৩৪.০০২.২৬-৪৪।

চূড়ান্ত কর্মসূচি হলো : ১৬ মে ২০২৬খ্রি. শনিবার সকাল ০৮টা ৩০মি. নিজ বাসভবন হতে সড়ক পথে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা হবেন। ১১:৩০মি পথিমধ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান করবেন।
এদিন বেলা ১২ টায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
পরে ১২টা ৩০মি. খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। পরে ১টা ১৫মি. চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
১টা ৪৫মি.বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন।
এদিন দুপুর ২টা ৩০মি. চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি করবেন। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন।
পরে সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এটি একটি সরকারি সফর। এসময় সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন।
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ খ্রি.
















