নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে কুড়িগ্রামে ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর কুড়িগ্রাম প্রেস ক্লাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ মে) কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, শিক্ষাবিদ ও কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটরসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ইউনুছ আলী, নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল করিম রেজা, ইত্তেফাক প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, ডিবিসি নিউজ টিভির প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, এসএ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, কালবেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, খবরপত্র প্রতিনিধি শাহীন আলম, নাগরিক টিভি প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, সমকাল প্রতিনিধি সুজন মোহন্ত, রূপালী বাংলাদেশ প্রতিনিধি মাসুদ রানা, ঢাকাপোস্ট প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, দেশের কণ্ঠের হামিদুল ইসলাম, সকালের কাগজ প্রতিনিধি নুরনবী মিয়াসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, “এশিয়া পোস্ট পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আমরা আশাবাদী। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করুক এশিয়া পোস্ট, দেশবাসীর মুখপাত্র হয়ে উঠুক এই গণমাধ্যম।

পরে আলোচনা সভা শেষে এশিয়া পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানাকে মিষ্টিমুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy