

প্রিয় সময়ে প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা গেছে, চাঁদপুরে সিরাক-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জলবায়ু পরিবর্তন ও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা প্রমাণ করেছেÑতরুণ প্রজন্ম শুধু ভবিষ্যতের নাগরিক নয়; বরং বর্তমানের পরিবর্তনসাধক। ইউএনএফপিএ বাংলাদেশ ও সিডা’র সহযোগিতায় ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতা তরুণদের কণ্ঠকে রঙ ও তুলির মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
চাঁদপুরÑবাংলাদেশের অন্যতম জলবায়ু-সংবেদনশীল জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল এ অঞ্চল প্রতিবছরই নদীভাঙন, বন্যা ও ভৌগোলিক পরিবর্তনের শিকার হয়। এর ফলে শুধু পরিবার নয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে। এ বাস্তবতাকে শিল্পের ভাষায় তুলে ধরা ছিলো প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

৩৫ জন তরুণ শিল্পী তাদের সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, স্থানচ্যুতি, মাতৃস্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি ও সামাজিক বৈষম্যের চিত্র এঁকেছেন। প্রতিটি চিত্রের সঙ্গে যুক্ত সংক্ষিপ্ত বার্তাগুলো তাদের অন্তর্দৃষ্টি, অনুভ‚তি ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এ প্রতিযোগিতায় অংশ নেয়া তরুণরা প্রমাণ করেছেÑপরিবেশ ও সমাজ নিয়ে ভাবনার বয়স নির্দিষ্ট নয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি যথার্থই বলেছেন, “তরুণরা তাদের ভাবনা ছবির মাধ্যমে প্রকাশ করছেÑএটাই এর সাফল্য। আমরা চাই, এসব মতামত নীতিনির্ধারণী পর্যায়ে যাক।”
এ বক্তব্য প্রতিফলিত করে যে, তরুণদের চিন্তা ও সৃজনশীলতা যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তবে তা’ নীতিনির্ধারণে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম। ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের এ উদ্যোগ কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং এটি এক সামাজিক আন্দোলনের সূচনাÑযেখানে তরুণরা শিল্পের মাধ্যমে জলবায়ু ও স্বাস্থ্য ন্যায়ের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা হচ্ছে নতুন প্রজন্মের “পরিবেশ ও স্বাস্থ্য দূত”, যারা সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণের পথে নেতৃত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫











