নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ হবে : হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ করবে। দেশকে নতুন সঙ্কটের হাত থেকে রক্ষা করতে হলে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। সেই সাথে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করে জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া নির্বাচনের নামে তামাশা সহ্য করা হবে না। সচিব থেকে শুরু করে ডিসি এসপি ভাগবাটোয়ারা চলছে। এ ধরনের ভাগবাটোয়ারার নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে শহরের বিপণীবাগ জেলা কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, আগামি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামি জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy