

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ
কনকনে শীতের মধ্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)

শনিবার মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী টুম্পা সরকার
তিনি বলেন, তীব্র শীতে সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের একটি চলমান সামাজিক দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক এছাড়াও অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী, মেহেরপুরসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।
স্থানীয়রা পুনাকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.













