শাহরাস্তিতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ মোঃ রাসেল রানা (২৬) ও মোঃ শাহ আলম হোসেন প্রকাশ সাগর (২৭) নামে ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ আতোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১ টায় পৌরসভার ঠাকুর বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় বাজারের মোশারফ হোসেনের নকশা দোকানের সামনে তল্লাশিকালে রাসেল ও শাহ আলমের কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত রাসেল কচুয়া উপজেলার নূরপুর হাজী বাড়ির ও শাহ আলম একই উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy