রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় আহত জুলাই যোদ্ধা ইব্রাহিম

মিজানুর রহমান রানা :

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জুলাই যোদ্ধা ইব্রাহিম। রোববার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে ইব্রাহিম বাসার পথে হাঁটছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হামলা চালানো হয়েছে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ইব্রাহিমের সহযোদ্ধা ও স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য।

প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy