শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ী ঘের মালিকের মৃত্যু

শ্যামনগর ( সাতক্ষীরা )প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্যঘেরে বিদ্যুৎ চালিত পাম্প মেশিন দিয়ে পানি উত্তোলনের সময় বিদ্যুৎ স্পৃষ্টে জাহাঙ্গীর আলম মিন্টু(৪৫) নামে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার(২৩ ফেব্রুয়ারী) বিকালে পদ্মপুকুর ইউপির গড়কুমারপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার একই গ্রামের সহিল উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার সুত্রে প্রকাশ,মৎস্য ঘেরে পানি উত্তোলনের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পর পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy