শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রস্তাবিত সুন্দরবন দিবসের রাস্ট্রীয় স্বীকৃতি, বনবিভাগের জনবলবৃদ্ধি সহ অন্যান্য দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিসে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

রবিবার(২২ ফেব্রুয়ারী) সকালে লিডার্স এর আয়োজনে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহ-ব্যাবস্থাপনা কমিটির কার্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিআইজেট কর্মকর্তা পঞ্চানন ঢালী, সালেহ মোঃ মুছা, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিপিজি সদস্য আবু ফরিদ, প্রতিনিধি রনজিৎ বর্মন, পিপলস ফোরাম সভাপতি আব্দুর রশিদ, ছাত্রী ফারজানা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেন একই সাথে সুন্দরবন সুরক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

লির্ডাসের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় আলোচনাসভা শেষে বিভিন্ন স্কুলের সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy