

ফরিদগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটাকাটি, পরে ঘুসি দিয়ে হত্যা করা হয় বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে। স্থানীয়রা জানান, হত্যাকারী আবুল বাশার একই বাড়ির।

শুক্রবার (১৩ মার্চ-২০২৬) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কামাল ভেন্ডার, সাদ্দাম, রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছিলো। কিছৃদিন আগে থানায় অভিযোগ করেন আবুল বাশার, আজ জুম্মার নামাজের পরে দোকানের কাছে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে ঘুশি দেয়। ঘটনাস্থলেই বিল্লাল ঢেলে পড়ে যায়।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়র পরিষদের সসদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটা খুবই দুঃখজনক, তারা দুইজন প্রতিবেশি, তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছে, আজকে কলাপাতা কাটা নিয়ে বাগবিতণ্ডা হয়, এর মধ্যে আবুল বাশার বিল্লালকে ঘুশি দেয়। ঘটনাস্থলেই বিল্লাল মৃত্যুবরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রি.














