

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২৯) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে| মঙ্গলবার (৯ জুন) চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌ-রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত আল আমিন উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আমিনুল হকের ছেলে ও এক পুত্র সন্তানের জনক|

প্রত্যক্ষদর্শী মো. এরশাদুল ইসলাল, আবু সালেহ মুসা জানান, দুপুরে আল আমিন মোটর সাইকেল যোগে উপজেলা সদর থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন| এসময় ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আল আমিন সড়কে ছিটকে পড়েন| স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন|
উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আল আমিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যু বরণ করার বিষয় নিশ্চিত করেছেন|
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে| ঘাতক পিকআপ ও মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে|














