

গাজী মোহাম্মদ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ১৫০নং উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা খানম এর অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের পি টি এর সভাপতি তাফাজ্জল হোসেন মিজির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম লিটন।

২৫ নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল আহসানের পরিচালনায় আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সংবর্ধনা প্রাপ্ত সহকারী শিক্ষক মাহবুবা খানম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান, সেলিনা রহমান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সহ ও জেলার সভাপতি মোঃ শামীম হোসেন মিজি, চাঁদপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম খান, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফা কামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহাদাত মিজি, আশিকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বকুল সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব পাটওয়ারী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
















