বালুধুম উচ্চ বিদ‍্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট কাইউম মোল্লা নির্বাচিত

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বালুধুম উচ্চ বিদ‍্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট কাইউম মোল্লা নির্বাচিত হয়েছেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের এক স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

বিষ্ণুপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কাইয়ুম মোল্লা বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বালুধুম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় এএডভোকেট কাইয়ুম মোল্লা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নব-গঠিত এডহক কমিটির সভাপতি এডভোকেট কাইয়ুম মোল্লা এক বার্তায় বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব।

এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শিক্ষা বিস্তারের এই উদ্যােগকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এই এলাকার সর্বস্তরের জনগণ।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like