সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আশিকাটির ৫জন স্থান পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৫জন স্থান পেয়েছেন, গত রবিবার সদর উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে ২নং আশিকাটি ইউনিয়নের ৫জন স্থান পেয়েছেন, স্থান পাওয়া নের্তৃবৃন্দরা হচ্ছেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সফর আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রধানীয়া, তিনি স্থান পেয়েছেন উপদেষ্টা কমিটিতে, সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, তিনি স্বাস্থ ও পরিকল্পনা সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন, ২০১৫ সালের কারা নির্যাতিত নেতা, আশিকাটি ইউনিয়ন বিএনপির সংগ্ সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজী,তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক অধিষ্ঠিত হয়েছেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন, তিনি সহ-কোষাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন, বিএনপি নেতা আব্দুল রাজ্জাক, তিনি নবগঠিত কমিটির কার্যকারী সদস্য পদে অধিষ্ঠিত হয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে আশিকাটি ইউনিয়ন থেকে স্থান পাওয়া নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আগমেদ মানিক এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা, উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy