

মো. মহিউদ্দিন, ফরিদগন্জ প্রতিনিধি :
“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ – উদযাপন উপলক্ষে আজ ৫ই আগষ্ট চাঁদপুর জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার চাঁদপুর মোহাম্মদ রুহুল্লাহ দিবসের প্রথম কর্মসূচি ভোর ৬ টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে ফরিদগঞ্জ উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানগুলো হলো
লাউতলী ডাক্তার রশিদ আহমদ স্কুল এন্ড কলেজ, লতিফগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা, লাউতলী শাহ আলম বালিকা বিদ্যালয়, লাউতলী মডেল স্কুল,এবং মান্দার তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা শিক্ষা অফিসার তার বক্তব্যে শিক্ষার্থীদের জুলাই চেতনার আলোকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবার আগে নিজকে গড়ার জন্য নিজের সাথে নিজে অংগীকারবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরোও বলেন, দেশকে মাদকমুক্ত, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা তৈরি, কিশোর গ্যাং থেকে দূরে থাকার জন্য সহপাঠক্রমিক কার্যক্রম এবং খেলাধূলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। বিদ্যালয়ে খেলার মাঠগুলো ব্যাবহার উপযোগী করতে হবে।
আগামীর বাংলাদেশের নেতৃত্বের উপযোগী করতে হলে স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট দল,বিএনসিসি,ক্ষুদে ডাক্তার, কিশোর কিশোরী ক্লাব ইত্যাদি দলের মাধ্যমে লিডারশীপ কোয়ালিটি তৈরি করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কমিটি গঠন করতে হবে।
এ সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ শিক্ষক ছাত্র -ছাত্রী, ব্যবস্থাপনা কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

















